মানসিক চাপ
জীবনে চাপ আসে এবং যায়—কিন্তু যখন এটি দীর্ঘস্থায়ী হয় এবং ব্যক্তির কাছে সেই চাপ মোকাবেলা দুরূহ মনে হয়, তখন এটি ক্ষতিকারক হয়ে উঠতে পারে এই নির্দেশিকায় , আমরা ব্যাখ্যা করব কিভাবে দীর্ঘস্থায়ী চাপ আপনার দৈনন্দিন জীবনকে গ্রাস করে এবং প্রায়শই আপনার স্বাস্থ্য এবং সুস্থতার উপর নেতিবাচক প্রভাব ফেলতে শুরু করে। মানসিক চাপের লক্ষণগুলি জানুন, অনিয়ন্ত্রিত মানসিক চাপের স্বাস্থ্য ঝুঁকি সম্পর্কে জানুন এবং আরও কার্যকরভাবে চাপ মোকাবেলা/ব্যবস্থাপনার ব্যবহারিক কৌশলগুলি শিখুন। কারণ চাপ জীবনের অংশ হলেও, মাঝে মাঝে চাপ আপনার জীবনের পূর্ণ নিয়ন্ত্রণ নিয়ে নেয়, যা আপনার স্বাস্থ্যের পক্ষে হানিকর।