অ্যাপ ব্যবহারের নীতিমালা
মন জানালা মোবাইল অ্যাপলিকেশনটি ১৬ বছর ও তদুর্ধ ব্যক্তিদের জন্য তৈরি করা হয়েছে। এটি একটি ইনক্লুসিভ অ্যাপ। এখানে লিখিত তথ্য ইউনিকোড ব্যবহার করে লেখা এবং সেলফ কেয়ার সম্পর্কিত ভিডিওগুলিতে সাইন ল্যাঙ্গুয়েজ থাকায় প্রতিবন্ধী ব্যক্তিরাও এর থেকে উপকৃত হবেন।
এটি ইন্টারনেট ব্যবহার করে যেকোন এন্ড্রয়েড স্মার্ট মোবাইল ফোনে ইন্সটল করা যাবে। ইন্সটল করার পরে এটি অফলাইনেও (ইন্টারনেট যোগাযোগ ছাড়া) ব্যবহার করা যাবে।
শর্তাবলি:
• এই মোবাইল অ্যাপ্লিকেশনটি ১৬ বছর ও এর উর্দ্ধে বয়স্ক ব্যক্তিগণ ব্যবহার করতে পারবেন।
• এই মোবাইল অ্যাপ্লিকেশনটি ব্যবহারের ক্ষেত্রে, বিশেষ করে সেলফ এসেসমেন্ট টুল ব্যবহারের সময় সঠিক তথ্য প্রদানে আপনি সর্বাত্মক চেষ্টা করবেন। তাহলেই আপনি আপনার সঠিক অবস্থা সম্পর্কে জানতে পারবেন ও সেই অনুযায়ী ব্যবস্থা নিতে পারবেন।
• এই মোবাইল অ্যাপ্লিকেশনটি ব্যবহার করার ফলে আপনি প্রত্যক্ষ বা অপ্রত্যক্ষভাবে কোন ক্ষতির সম্মুখীন হলে তার জন্য এই অ্যাপ্লিকেশন তৈরির সাথে যুক্ত ব্যক্তিবর্গ দায়ী থাকবেন না।
• আপনি যাতে এই মোবাইল অ্যাপ্লিকেশনটি নির্বিঘ্নে ব্যবহার করতে পারেন, সেই স্বার্থে এটি আপনার ব্যক্তিগত কিছু তথ্য সংগ্রহ করে রাখতে পারে। আমরা নিশ্চিত করছি যে, এই তথ্যগুলো আপনার ব্যক্তিগত গোপনীয়তা সম্পূর্ণ বজায় রেখে শুধু মাত্র গবেষণার প্রয়োজনে ব্যবহার হতে পারে।
• প্রয়োজনীয় নোটিশ প্রদান সাপেক্ষে অথবা বিশেষ পরিস্থিতিতে কোন প্রকার নোটিশ ব্যতীত যেকোন সময় এই মোবাইল অ্যাপ্লিকেশনটি সংশোধন, পরিবর্তন, পরিমার্জন, পরিবর্ধন অথবা স্থগিত করা যেতে পারে।
ব্যবহারবিধি
ব্যবহারকারীরা ইমেইল দিয়ে অথবা গুগল বা ফেসবুকের মাধ্যমে লগইন করতে পারবেন। অনলাইনে লগইন বা নিবন্ধনকরণ সম্পূর্ণ হওয়ার পরে অফলাইনেও অ্যাপ্লিকেশনটি সচল থাকবে। এই অ্যাপলিকেশনে আপনি মানসিক স্বাস্থ্য বিষয়ক নিবন্ধ পড়তে পারবেন, সেলফ এসেসমেন্ট টুল (স্ব-মূল্যায়ন সরঞ্জাম) ব্যবহার এবং মানসিক স্বাস্থ্য সহায়তা সম্পর্কিত তথ্য অনুসন্ধান করতে পারবেন।
এই মোবাইল অ্যাপ্লিকেশনটিতে নিচের বিষয়গুলো খুঁজে পাওয়া যাবে:
• নলেজ ব্যাংক (মানসিক স্বাস্থ্য তথ্য)
• সেলফ এসেসমেন্ট (মানসিক স্বাস্থ্য অবস্থার স্ব-মূল্যায়ন)
• সেলফ কেয়ার (কীভাবে নিজের যত্ন নিজে নেওয়া যায়)
• মানসিক স্বাস্থ্য সেবা (মানসিক স্বাস্থ্য সেবা কী, কারা মানসিক স্বাস্থ্য সেবাদানকারী এবং কোথায় মানসিক স্বাস্থ্য সেবা পাওয়া যায়)
নলেজ ব্যাংক:
নলেজ ব্যাংক মেনুতে ব্যবহারকারীরা সমস্ত প্রাসঙ্গিক মানসিক স্বাস্থ্য সমস্যার তালিকা খুঁজে পাবেন। মানসিক সমস্যার যে বিষয়গুলো এখানে অন্তর্ভুক্ত করা হয়েছে তা হচ্ছে: মানসিক চাপ, উদ্বেগ, বিষণ্ণতা, এবং ঘুমের সমস্যা।
মানসিক স্বাস্থ্যের যেকোন ইস্যুতে ক্লিক করার পরে ব্যবহারকারী নির্দিষ্ট মানসিক স্বাস্থ্য বিষয়ের সংজ্ঞা, লক্ষণ ও চিহ্ন সমূহ যা দেখে সমস্যাগুলি চিহ্নিত করা যায়, এবং এটির চিকিৎসার বিকল্পগুলি সম্পর্কে সাধারণ ধারণা পেতে পারেন।
সেলফ এসেসমেন্ট টুল:
এই টুলের মাধ্যমে ব্যবহারকারীরা একটি প্রশ্নপত্র পাবেন এবং তাদের বর্তমান মানসিক স্বাস্থ্যের অবস্থা অনুসারে প্রশ্নপত্রটি পূরণ করে জমা দিলে, অ্যাপ্লিকেশনটির দেয়া উত্তরের বিপরীতে একটি ফলাফল জানাবেন যা থেকে তারা তাদের বর্তমান মানসিক স্বাস্থ্যের অবস্থা স্বমূল্যায়ন করতে পারবেন। এটি কোন ডায়াগনস্টিক টুল নয় তবে এটি ব্যাবহার করে ব্যবহারকারী তার নিজের মানসিক স্বাস্থ্যের অবস্থা সম্পর্কে একটা ধারণা পাবেন এবং কখন মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞের সাহায্য নিতে হবে সে সম্পর্কেও ধারণা পেতে পারেন। সেলফ এসেসমেন্ট টুলটি ব্যবহার করে আপনি যে ফলাফল পাবেন সেখানে যে ব্যাখ্যা ও দিকনির্দেশনাগুলি আছে তা ভাল করে পড়তে অনুরোধ করা হলো।
সেলফ কেয়ার:
এই মেনুতে একজন ব্যক্তি তার মানসিক স্বাস্থ্যের যত্ন কীভাবে নিজেই নিতে পারেন তার কিছু পদ্ধতি দেয়া আছে। ব্যবহারকারীরা মেনুতে প্রবেশ করার পরে এফএকিউ (FAQ), আর্টিকেল, ভিডিও ও অডিও নামক বিষয়গুলো দেখতে পারবেন। এই বিষয়গুলো প্রকৃতি অনুসারে শ্রেণিবদ্ধ করা থাকবে, যেখান থেকে ব্যবহারকারীরা গুরুত্বপূর্ণ বিষয় দেখতে/জানতে পারবেন। অডিও ও ভিডিওগুলির মাধ্যমে শ্বাস-প্রশ্বাসের ব্যায়াম, মাইন্ডফুলনেস, মনযোগী ধ্যান, নিজের প্রতি মমতা দেখানো, গ্রাউন্ডিং এক্সারসাইজ, নেতিবাচক চিন্তা দূর করা, ঘুমের সমস্যায় করনীয় সহ সম্মুখভাগের স্বাস্থ্যকর্মীগণ কীভাবে তাদের নিজের যত্ন নিতে পারেন সে সম্পর্কে মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞের দেখানো পদ্ধতিগুলি অনুসরণ ও নিয়মিত অভ্যাস করতে পারবেন। এছাড়া তারা এফএকিউ থেকে প্রশ্নের মাধ্যমে অনেক উত্তর খুঁজে পাবেন।
মানসিক স্বাস্থ্য সেবা:
এই মেনুতে মানসিক স্বাস্থ্য সেবার একটি ডাটাবেস থাকবে। যার মাধ্যমে জেলা ভিত্তিক বর্তমানে পাওয়া যায় এমন সরকারি, আধা সরকারি ও বেসরকারি পেশাদার মানসিক স্বাস্থ্য সহায়তা এবং পরিষেবাদির ব্যাপারে বিস্তারিত জানা যাবে।
প্রবেশাধিকার:
কোন বিশেষ ব্যক্তি অথবা ইন্টারনেট থেকে ব্রাউজকৃত কোন বিশেষ ঠিকানার ওপর এই মোবাইল অ্যাপ্লিকেশনে প্রবেশাধিকারের ক্ষেত্রে কর্তৃপক্ষের বিবেচনায় কোন প্রকার কারণ দর্শানো ব্যতীত নিয়ন্ত্রণ আরোপ করা যেতে পারে।